FROM SKILLS TO SUCCESS — START YOUR RED SEAL JOURNEY TODAY
United States Canada Australia
Live in Canada 2026 | e-Visa Immigration and Visa services

আবেদন ফরম পূরণ

Back to All Services

আবেদন ফরম পূরণ ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (Application Form Filling & Assistance)

আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধু ব্যবসা করা নয়, বরং বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক ইমিগ্রেশন ও ভিসা প্রক্রিয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতন করা। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, আপনার যদি সঠিক জ্ঞান এবং পর্যাপ্ত সময় থাকে, তবে আপনি আপনার কানাডা বা রেড সিল (Red Seal) আবেদনটি নিজে নিজেই করতে পারেন। এর জন্য আপনাকে কোনো এজেন্সির ওপর নির্ভর করতে হবে না।

তবে, নিজে নিজে আবেদন করার ক্ষেত্রে অনেকেই প্রথমবার করতে গিয়ে সঠিক নথিপত্র সাজানো বা জটিল অফিশিয়াল ফরম পূরণের সময় ছোটখাটো ভুল করে বসেন, যা পরবর্তীতে ভিসা রিফিউজালের কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি নিজে আবেদন করতে চান কিন্তু কোনো সুনির্দিষ্ট ধাপে আমাদের মেধা, সময় ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান, তবে একটি নির্দিষ্ট পারিশ্রমিকের (Service Fee) বিনিময়ে আমরা আপনাকে আংশিক বা পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করব।

 নিজে আবেদনকারীদের জন্য আমাদের কাস্টমাইজড সেবাসমূহ

আপনার যদি সকল নথিপত্র প্রস্তুত থাকে কিন্তু কোনো একটি বিশেষ অংশে সহায়তার প্রয়োজন হয়, তবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আমাদের নিচের সেবাগুলো লুফে নিতে পারেন:

  • ১. নিখুঁতভাবে আবেদন ফরম পূরণ (Form Filling Services): আপনার সমস্ত কাগজপত্র রেডি আছে, কিন্তু এম্বাসির জটিল পোর্টাল বা আইআরসিসি (IRCC) এর অফিশিয়াল ফরমগুলো পূরণ করতে ভয় পাচ্ছেন? কোনো সমস্যা নেই। আমাদের অভিজ্ঞ টিম একটি নির্দিষ্ট ফির বিনিময়ে আপনার সমস্ত ফরম শতভাগ নির্ভুলভাবে পূরণ করে দেবে।

  • ২. লেটার অব এক্সপ্লেনেশন ও ডকুমেন্ট সামারি প্রস্তুতকরণ: ভিসা সাকসেস রেট বাড়াতে একটি শক্তিশালী 'Explanation Letter' বা 'Purpose of Travel' এর ভূমিকা অপরিসীম। আপনার হয়ে এই লেটার বা ডকুমেন্টের সামারি (নথিপত্রের সারসংক্ষেপ) কানাডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রফেশনাল ভাষায় লিখে দেওয়া আমাদের অন্যতম কাজ।

  • ৩. প্রপার্টি অ্যাসেসমেন্ট ও ট্রাভেল হিস্ট্রি গাইডলাইন: ভ্রমণ ভিসা বা অন্য যেকোনো আবেদনের ক্ষেত্রে আপনার সম্পত্তি বা ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীভাবে উপস্থাপন করবেন, কিংবা আপনার ট্রাভেল হিস্ট্রিকে (ভ্রমণ বৃত্তান্ত) এম্বাসির কাছে কীভাবে আকর্ষণীয় করে তুলবেন—তার প্রপার গাইডলাইন ও প্ল্যানিং আমরা তৈরি করে দেব।

  • ৪. ফাইল সাজানো ও রিভিউ (File Review Service): আপনি নিজে ফাইল রেডি করেছেন কিন্তু জমা দেওয়ার আগে শেষবারের মতো কোনো অভিজ্ঞ চোখ দিয়ে রিভিউ করাতে চান? আমাদের সুদীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞ টিম আপনার পুরো ফাইলটি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে কোনো ভুল বা ঘাটতি থাকলে তা ধরিয়ে দেবে।

 আমাদের পারিশ্রমিক নীতি (Our Fees Policy)

আমরা "শ্রম ও মেধার সঠিক মূল্যায়নে" বিশ্বাসী। আপনি আমাদের মাধ্যমে সম্পূর্ণ ইমিগ্রেশন বা ভিসা প্রসেস না করলেও, আমাদের কাছ থেকে যতটুকু সেবা বা শ্রম নেবেন, শুধুমাত্র ততটুকুর জন্যই একটি নির্দিষ্ট লিখিত ফি আমাদের প্রদান করবেন।

  • কোনো লুকানো চার্জ বা অতিরিক্ত ফাইলিং ফি নেই।

  • কাজ শুরুর আগেই কোন সেবার জন্য কত ফি—তা সম্পূর্ণ স্পষ্ট করে চুক্তি করে নেওয়া হবে।

আমাদের পরামর্শ: একটি ছোট ভুলের কারণে আপনার দীর্ঘদিনের স্বপ্ন যেন নষ্ট না হয়। আপনি নিজে আবেদন করলেও আত্মবিশ্বাসী হতে এবং ফাইলটিকে শতভাগ ঝুঁকিমুক্ত রাখতে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স টিমের সহায়তা নিতে পারেন।

WhatsApp