FROM SKILLS TO SUCCESS — START YOUR RED SEAL JOURNEY TODAY
United States Canada Australia
Live in Canada 2026 | e-Visa Immigration and Visa services
রেড সিল (Red Seal) কি?
Work

রেড সিল (Red Seal) কি? কানাডায় রাজকীয় ক্যারিয়ার এবং সম্মানের সাথে স্থায়ী হওয়ার সম্পূর্ণ গাইডলাইন

Our সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে, উন্নত দেশে যেতে হলে বা ভালো ক্যারিয়ার গড়তে হলে কেবল প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার (যেমন: ইঞ্জিনিয়ারিং, এমবিএ বা পিএইচডি) প্রয়োজন। কিন্তু আপনি কি জানেন? আপনি যদি একজন দক্ষ টেকনিক্যাল বা কারিগরি লাইনের কর্মী হন (যেমন: ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক), তবে প্রাতিষ্ঠানিক বড় ডিগ্রি ছাড়াই আপনি বিশ্বজয় করতে পারেন?

কানাডা সরকার দক্ষ কারিগরি পেশাজীবীদের জন্য যে সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতির ব্যবস্থা রেখেছে, তার নামই হলো "রেড সিল প্রোগ্রাম" (Red Seal Program)

আজ আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে রেড সিল প্রোগ্রামের প্রতিটি খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে কোনো ভুল তথ্যের শিকার না হয়ে আপনি নিজেই আপনার যোগ্যতাকে আন্তর্জাতিক মানে রূপান্তর করতে পারেন।

 সবচেয়ে বড় ভুল ধারণা: "রেড সিল" কোনো ভিসা ক্যাটাগরি নয়!

আমাদের কাছে প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন এজেন্টের ভুল তথ্যের শিকার হয়ে আসেন। অনেকেই মনে করেন "রেড সিল" বুঝি কানাডার কোনো বিশেষ visa বা শর্টকাট ওয়ার্ক পারমিটের নাম।

প্রকৃত সত্যটি হলো: সাধারণ লাইনে পড়াশোনা করে একজন মানুষ যেমন সর্বোচ্চ ডিগ্রিপিএইচডি’ (PhD) অর্জন করেন, ঠিক তেমনি কারিগরি বা টেকনিক্যাল কাজের লাইনে একজন দক্ষ কর্মীর যোগ্যতার সর্বোচ্চ আন্তর্জাতিক ডিগ্রি বা লাইসেন্সের নাম হলোরেড সিল

এটি মূলত কানাডা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত "ইন্টারপ্রোভিন্সিয়াল স্ট্যান্ডার্ডস রেড সিল প্রোগ্রাম" (Interprovincial Standards Red Seal Program) এটি কোনো ভিসা নয়, এটি আপনার দক্ষতার সর্বোচ্চ প্রমাণপত্র। এই লাইসেন্সটি অর্জনের পর এর যোগ্যতার ওপর ভিত্তি করে আপনি কানাডার স্কিলড ইমিগ্রেশন বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের (PNP) মাধ্যমে মূল ভিসা এবং পার্মানেন্ট রেসিডেন্সি (PR) লাভ করবেন।

মধ্যপ্রাচ্যের "ক্রীতদাস" জীবন বনাম কানাডার "রাজকীয়" জীবন

আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধুমাত্র ব্যবসা করা নয়। আমরা চাইবাংলাদেশি হিসেবে আমাদের ভাইয়েরা দালালের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খরচ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে পরাধীন বা প্রায় ক্রীতদাসের মতো কঠিন মানবেতর জীবনযাপন করা বন্ধ করুক।

  • মধ্যপ্রাচ্যে: ১০-১২ ঘণ্টা প্রচণ্ড গরমে কঠোর পরিশ্রমের পর যে বেতন পাওয়া যায়, তা দিয়ে কোনোমতে সংসার চলে। সেখানে আজীবন কাজ করলেও কখনো সেই দেশের নাগরিকত্ব বা স্থায়ী মর্যাদা (PR) পাওয়া যায় না, পরিবার নিয়ে থাকার সম্মানজনক সুযোগও থাকে না।
  • কানাডায় রেড সিল ধারীদের জীবন: আপনি যদি একজন রেড সিল সার্টিফাইড ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার হন, তবে কানাডার মাটিতে আপনার মর্যাদা একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার মতো। সাধারণ একজন কর্মী যেখানে ঘণ্টায় ২০-২৫ ডলার পান, একজন রেড সিলধারী দক্ষ কর্মী সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৬০ ডলার (বা তারও বেশি) আয় করেন। আপনি পাবেন শতভাগ কাজের নিরাপত্তা, ফ্রি বিশ্বমানের চিকিৎসা, সন্তানদের জন্য ফ্রি পড়াশোনা এবং সপরিবারে রাজকীয়ভাবে স্থায়ী হওয়ার (PR) গ্যারান্টি।

এমনকি কোনো কারণে আপনি যদি কানাডায় নাও যান, এই একটিমাত্র আন্তর্জাতিক স্বীকৃতি থাকলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আপনার বেতন বর্তমান সময়ের চেয়ে কমপক্ষে গুণ বেশি হবে!

WhatsApp